অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে মেধাবৃত্তি অনুষ্ঠান


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ রাত ০৮:১৪

remove_red_eye

৫২৫

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান : ভোলার দৌলতখানে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস  প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান'র সভাপতিত্বে আয়োজিত জাঁকজমকপূর্ণ  অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  খন্দকার ফজলে গোফরান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা বেগম, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম মনিরুল আলম, জয়নাল আবেদিন ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক   আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৩৫ টি স্কুল-কলেজ ও মাদ্রাসার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী  শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। 

 


দৌলতখান মোঃ ইয়ামিন