বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ দুপুর ১২:৫৬
৩৭৮
রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও এক সাবেক সেনা সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কে ৭ নম্বর অ্যাভিনিউয়ের একটি বাসায় ডাকাতি হয়। বাড়িটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। বাড়িটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বোরহান নামে এক ব্যক্তির খোঁজে ঢুকে পড়েন চারজন। পরে তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে চলে যায়। এ সময় সোর্স হারুনুর রশীদের সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। পরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্ট থেকে গাড়িটি আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, করপোরাল মুকুল শনিবার (১৯ জুলাই) মিরপুর-১০ নম্বরে চায়ের দোকানে সোর্স হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন এবং এক ব্যক্তির কাছে অস্ত্র থাকার কথা বলে তাকে ওই বাড়িতে নিয়ে যান।
আটকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, হীরা ও সোনার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী, কয়েকটি ইয়াবা, হেডফোন সেট ও পাসপোর্টের ডকুমেন্টস উদ্ধার করা হয়।
এবিষয়ে অভিযুক্ত লে. ইফতেখার (অব.) বলেন, এ ধরনের স্পেশাল অপারেশন তিনি মাঝে মাঝে পরিচালনা করেন। ডিজি ডিজিএফআই ও ডিজি এনএসআই স্যার এ বিষয়ে অবগত আছেন। এ ছাড়াও এয়ারপোর্ট থেকে সাবেক ডিজি এনটিএমসি গ্রেফতারে তার বিশেষ ভূমিকা আছে বলেও জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত