জসিম জনি
প্রকাশিত: ১২ই জুলাই ২০২০ রাত ১০:৩২
৭৮৫
লালমোহনে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ
মো: জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহনে নয় ইউনিয়নে কর্মরত ৪৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সরকারের এই সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে সহায়ক ভূমিকা পালন করছে গ্রাম পুলিশ। গ্রামের আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। তাদের অনন্য ভূমিকার কারণে গ্রামীণ জনপদ হয়ে উঠছে শান্তির জনপদ, থাকছে বাসযোগ্য। তাদের কাজের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকার গ্রাম পুলিশদের বেতন-ভাতার পরিধি বৃদ্ধি করেছে। মাত্র এক হাজার ছয় শত টাকার মাসিক বেতন বর্তমান সরকার দুই দফায় বাড়িয়ে আট হাজারেরও অধিক করেছে। ভবিষ্যতে তাদের সুযোগ সুবিধার পরিধি আরও বাড়বে। এমপি শাওন আরো বলেন, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ গ্রামীণ জনপদের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় তথ্যের সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বশার সেলিম, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত