অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

জুলাই শহীদদের স্মরণে ভোলায় বিএনপির মৌন মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৫ রাত ০৯:০৬

remove_red_eye

৪১৪

এইচ আর সুমন: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ভোলায় মৌন মিছিল করেছে জেলা বিএনপি। । শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন,জেলা যুবদল  সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জুলাই শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি।
এর আগে জেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারণ, মসজিদে মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায়- দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে আয়োজন করা হয়। 
মৌন মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক,  সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দলের , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু,পৌর কৃষক দলের সদস্য সচিব কামরুল হাসান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক,  ,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোলা সদর মোঃ ইয়ামিন

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...