বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৫ রাত ০৮:৫৪
৩৮৩
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে
বাংলার কণ্ঠ প্রতিবেদক: গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে ভোলা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় জুলাই বিপ্লবের অন্যতম দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ কর্তৃক হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা নায়েবে আমীর ও জামায়াতে ইসলামীর মনোনিত ভোলা - ১ আসনের সংসদ পদ প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি ভোলার কালিনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাংলাস্কুল মোড় হয়ে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী হারুন অর রশীদ বলেন, প্রশাসনের সামনে কীভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এমন বর্বোরচিত হামলা করতে পারে। অতি সত্তর সিসি ক্যামেরা দেখে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
তিনি আরো বলেন , এই পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়। যেকোনো ভাবে PR পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যাতে সকলের ভোটাধিকার রক্ষা হয়।
মিছিল শেষে অধ্যক্ষ নজরুল বলেন, গর্তের ভিতর থেকে যাতে নিষিদ্ধ সংগঠনের কেউ না বের হতে পারে আগেই গর্তের মুখ বন্ধ করে দিতে হবে।
এ সময় আরো বক্তব্য দেন, ভোলা জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল আমিন,ভোলা সদর উপজেলার জানায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোঃ কামাল উদ্দীন, ভোলা পৌর সভার আমীর মোঃ জামাল উদ্দীন, শিবির শহর শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা প্রকাশনা ও অর্থ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত