অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

৩০৩

চরফ্যাশন প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১৮ জুলাই) বিকেলে উপজেলার দুলারহাট থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি দুলারহাট বিএনপি অফিস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, “তারেক রহমানকে নিয়ে কটূক্তি কিংবা বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে চরফ্যাশন ও মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে।” তিনি বলেন, “সমালোচনা করার আগে প্রতিটি রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের ইতিহাস-ঐতিহ্য জানা প্রয়োজন।”
নাজিম উদ্দিন আলম আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে, যাতে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়।”
সভায় আরও বক্তব্য দেন দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নওরজ বাবুল, নুরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুবদল সভাপতি সুমন হাওলাদার, সম্পাদক আশ্রাফুদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন এবং জামাল মহরিসহ আরো অনেকে।
নেতাকর্মীরা তাদের বক্তব্যে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, “জামায়াত-শিবির ও এনসিপি এসব ষড়যন্ত্রে জড়িত, যারা সরকারদলীয় মদদপুষ্ট কিংস পার্টির ছত্রছায়ায় থেকে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে।”
বক্তারা হুঁশিয়ার করে বলেন, “রাজনৈতিক শিষ্টাচার অমান্য করে তারেক রহমানকে কটূক্তি করা শুধু অশোভন নয়, জাতির জন্য লজ্জার বিষয়। এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”
বক্তারা ঘোষণা করেন, “বিএনপির গণতান্ত্রিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।”
এসময় জাতীয়তাবাদি যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...