বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ রাত ০৮:২৫
৩৪৭
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশেকে অস্তিত্বশীল করার প্রতিবাদে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় সামনে অস্থায়ী মঞ্চে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান,বশির হাওলাদার , পৌর বিএনপির নেতা সাবেক কমিশনার আব্দুর রব,ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তখন কিছু দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাতে করে নির্বাচন বানচাল হয়। আমরা দীর্ঘ ১৮ বছর ভোট দিতে পারিনি। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে মানুষ যার যার ইচ্ছে মতন ভোট দেবে। এসময় বক্তারা সকলকে আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত