অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে জামায়াতের মতবিনিময় ও অনুদান বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ রাত ১০:২২

remove_red_eye

৩৩২

আকতার হোসেন : ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক “জুলাই বিপ্লব ২০২৪”-এ শহীদ ও আহতদের স্মরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোলা সদর উপজেলার ৮টি শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও ১৬ জন আহত ব্যক্তিকে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়। সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টায় ভোলা জেলা জামায়াত কার্যালয়ে শহীদ পরিবার ও আহতদের সম্মান জানানো হয়। ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মাষ্টার মোঃ জাকির হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার এবং পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব ছিল গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে একটি গৌরবময় অধ্যায়। শহীদরা তাঁদের জীবন দিয়ে যে আত্মত্যাগ করেছেন, তা কখনো ভুলবার নয়। তাঁদের স্মৃতি আমাদের দায়িত্বের প্রেরণা হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “আজ আমরা যখন শহীদদের জন্য বিচার চাই, তখন একটি চক্র আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদের মতো নয়,আমরা জনগণের পাশে আছি, থাকব। যারা দলের নাম ভাঙিয়ে অপরাধ করছে, তাদের রুখে দিতে হবে। দেশপ্রেমের ভিত্তিতে আমাদের সংগঠন এগিয়ে যাবে।” এ সময় বক্তারা শহীদদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা: অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার ৮টি শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও ১৬ জন আহত ব্যক্তিকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। জামায়াতে ইসলামী ইতিপূর্বেও প্রতিটি শহীদ পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে দলীয় নেতৃবৃন্দ জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...