অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবেনা: গোলাম মোর্শেদ রাসেল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৩৬১

এইচ আর সুমন : সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলায় স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়ে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপির চত্বরে এসে মিলিত হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনে সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। 
প্রধান অতিথি গোলাম মোর্শেদ রাসেল বলেন ধর্মের দোয়াই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবে না গত ১৫ বছর ধরে দেশের গণতন্ত্র ছিল না গণতন্ত্রের হরণ হয়েছে এবং দেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোটাধিকারের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে দেশের জনগণ।আমরা আশা করি জনগণ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিবে। 
এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। 
৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, হারুন অর রশীদ সুমন, এমদাদ হোসেন, কামাল মোল্লা, কামাল পাশা,স্বপন গোলদার, যুবরাজ প্রমূখ।

ভোলা সদর মোঃ ইয়ামিন

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...