দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ রাত ১০:২৩
৭৬২
বিচারের দাবিতে মানববন্ধন
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে কলেজ ছাত্রী ও গৃহবধূ রোকসানা বেগম নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খায়েরহাট হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। স্বজনদের দাবি রোকসানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত রোকসানা বেগম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে ও ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রোকসানা বেগমের পিতা আবুল কাশেম, চাচা এম এ তাহের ও তার সহপাঠীরা। এসময় তারা বলেন, যৌতুকের দাবিতে পরিকল্পিত ভাবে নির্যাতন করে তার স্বামী রুবেল ও পরিবারের সদস্যরা রোকসানা বেগমকে হত্যা করে। এ ব্যাপারে দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও এখনও সঠিক পুলিশি তদন্ত না হওয়ায় এ মামববন্ধন বলে আয়োজকরা জানান। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এ ঘটনার মামলা গ্রহনসহ সঠিক পুলিশী তদন্তের মাধ্যমে হত্যাকাÐের সাথে জড়িত রুবেলসহ জড়িতদের দ্রæত গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়।
নিহত রোকসানার স্বজনরা জানান, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় বাড়ির নুর মোহাম্মদের ছেলে রুবেল রোকসানা বেগমকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে রোকসানা বেগম তার পরিবারের অজান্তে রুবেলকে গত ২০ নভেম্বর বিয়ে করে। বিয়ের কিছু দিন পর থেকে রুবেল বিভিন্ন সময় রোকসানা বেগমকে তার বাবার কাছ থেকে যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু রোকসানা পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করায় বাবার বাড়ি থেকে যৌতুক আনতে অনিচ্ছা প্রকাশ করলে রুবেল তাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালায়। গত ১০ জুন বুধবার বিকেলে শ^শুর বাড়িতে রোকসানা বেগমের রহস্যনজক মৃত্যু হয়। এরপর থেকে স্বামী রুবেল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত