বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৯:২৩
৩১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানীর চকবাজারে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা ছাত্রদল।
রবিবার দুপুরে ভোলা ছাত্রদলের কর্মী জি এম ছানাউল্লাহ নেতৃত্ব এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ভোলা প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে ভোলা শহর প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে খুনীদের আস্তানা বিএনপিতে হবেনা,‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, চাদঁবাজির আস্তানা বিএনপিতে হবেনা,‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসঙ্গে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ভোলা ছাত্রদলের কর্মী জি এম ছানাউল্লাহ বলেন,রাজপথে জাতীয়তাবাদী ছাত্রদল আপসহীনভাবে ছিল এবং সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে।মিটফোর্ডের হত্যা হচ্ছে জঘন্যতম হত্যা। একই সঙ্গে খুলনায় রগ কেটে আরেকটি হত্যা করা হয়েছে।আমরা জানি কারা করেছে।আমরা কোনো হত্যাকে প্রশ্রয় দিই না।অবিলম্বে সব ধরনের মব হত্যা বন্ধ করতে হবে।যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, তাদেরকে গ্রেফতার করতে হবে।
তিনি বলেন, একই সঙ্গে প্রতিটি হত্যার বিচার করতে হবে।হাসিনার আমলে যে হত্যা হয়েছে, এমন হত্যা যেন আর না হয়।
তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি শুরু থেকেই হত্যা ও মব কালচারের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনতো।তাহলে কেউ আর এভাবে মব কালচারের মাধ্যমে মানুষ হত্যার সাহস করতো না। তিনি আরও বলেন, কোনো একটি নির্দিষ্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মব কালচারকে উসকে দেওয়া অনুচিত। যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তাদের কোনো দল নেই, কোনো আদর্শ নেই।তাই দলমত নির্বিশেষে নিরপেক্ষ বিচার হতে হবে।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত