অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


"দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস" ভোলার মানুষের মুখে মুখে নতুন গান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৫৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সম্প্রতি "আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ, দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস" গানটি ভোলার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গত ২৪ ঘণ্টায় গানটি ৩ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে এবং এর দর্শক সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। গতকাল রাতে চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ বেতার বরিশালের গীতিকার ও সুরকার হারুন অর রশিদ তাঁর ফেসবুক প্রোফাইলে মাত্র ২৭ সেকেন্ডের একটি প্রোমো ভিডিও পোস্ট করেন, যা রীতিমতো সাড়া ফেলেছে।
ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রাকে কেন্দ্র করে রচিত এই গানটি অল্প সময়ের মধ্যেই ভোলার মানুষের মনে স্থান করে নিয়েছে। গানটির গীতিকার ও সুরকার হারুন অর রশিদ জানান, এতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান ও জনপ্রিয় শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন , প্রীতি দে, মোধা দত্ত, সৃষ্টি রায়, সরল মন্ডল, জাগরণ মন্ডল-সহ ভোলার আরও কয়েকজন কণ্ঠশিল্পী। তাঁদের অবদান গানটিকে স্থানীয়তার এক অনন্য মাত্রা দিয়েছে।
গানটির কথা ও সুর ভোলার মানুষের আবেগ ও ভালোবাসাকে তুলে ধরেছে। মেঘনা নদীর তীরে বসবাসকারী ভোলার মানুষের জীবন, সংস্কৃতি এবং রূপময় প্রকৃতি গানটির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির দ্রুত ছড়িয়ে পড়া প্রমাণ করে যে, এটি ভোলার মানুষের হৃদয় ছুঁয়েছে। এই গানটি ভোলাকে দেশব্যাপী নতুন করে পরিচিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এই সংক্ষিপ্ত প্রোমো ভিডিওটিই ভোলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। মূল গান প্রকাশের আগেই প্রোমোটির এমন অভূতপূর্ব জনপ্রিয়তা প্রমাণ করে যে, গানটি ভোলার মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। আশা করা যাচ্ছে, পূর্ণাঙ্গ গানটি প্রকাশিত হলে তা আরও বড় পরিসরে সাড়া ফেলবে।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...