অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২২শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

লালমোহনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৪০০

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টায় লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রাম  এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় মৃত ছিদ্দিক পাটোয়ারীর ছেলে মিজানুর রহমানের ২ বছরের ছেলে জাহেদ এর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিশুটির পারিবারিক সূত্রে খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় মিজান দম্পতি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। রাতে প্রবল বৃষ্টিতে তাদের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সাথে একাকার হয়ে যায়। শিশুটি তার মায়ের অজান্তে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে পাশের জলাশয়ে পরে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে জলাশয়ে ভাসমান ও অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...