অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দেওয়া অভিযোগ মিথ্যা-বানোয়াট : হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৫ রাত ০৮:২৮

remove_red_eye

৩৪৪

দৌলতখান প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার দুই আসনের(বোরহানউদ্দিন – দৌলতখান) সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই ব্যক্তির করা অভিযোগটি— মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেন, হাফিজ ইব্রাহিম। 
গণমাধ্যমকর্মীদের দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান তিনি সাবেক এ সাংসদ হাফিজ ইব্রাহিম ।  
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সেলিম নামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেন। পরে ওই অভিযোগটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে।
 
বিষয়টি নিয়ে  আজ দুপুরে দৌলতখান উপজেলা বিএনপির উদ্যোগে দৌলতখান প্রেসক্লাবে  সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, যুবদল নেতা রিয়াজ, জহির সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অভিযোগটির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের হাফিজ ইব্রাহিম বলেন, সংবাদটি প্রকাশ হওয়ার পর আমার নজরে আসলে আমি মনোযোগ দিয়ে শুনি। সেলিম নামে যে ব্যক্তি আমার নামে জমি দখলের অভিযোগ দিয়েছেন। তিনি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা না। আমি খবর নিয়ে জেনেছি, তিনি ভোলা সদর-১ আসনের মানুষ। সাবেক বিএনপি এমপি ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাড়ির পাশে তার বাড়ি।
 
সেলিমের সাথে তার আপন ভাতিজি জামাইয়ের সাথে জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ভাতিজি জামাই তাকে হুমকি ধামকি দিয়ে থাকতে পারে। এমনকি ওই বিষয়ে ভোলা সদর থানায় মামলা রয়েছে।
 
হাফিজ ইব্রাহিম বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
পতিত সরকারের পলাতক এবং একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...