বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ রাত ০৮:৩৮
৩৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় শখের বসে একটি বিষধর গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে সেই সাপের কামড়ে মো: শাকিল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে স্থানীয় মোয়াজ্জেল সৈয়াল নামে এক ব্যক্তির বাড়ী থেকে শাকিল সাপটি ধরে এনে লালন-পালন করছিলেন। সাপটি বিষধর হওয়া সত্ত্বেও শাকিল সেটিকে নিয়ে খেলায় মেতে উঠতেন। শনিবার বিকাল ৬টায় সাপ নিয়ে বেড়িবাঁধ এলাকায় খেলা দেখাতে গেলে উৎসুক জনতার সামনে তার পায়ের উরুতে সাপটি কামড় দেয়। সাপে কামড় দেয়া ক্ষতস্থানে মুখ দিয়ে চুষে বিষ নামেছে ভেবে সাপটিকে নিয়ে বাসায় আসেন। এর কিছুক্ষণ বাদে অসুস্থ বোধ করেন তিনি। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তার পায়ে রশি বেঁধে স্থানীয় এক কবিরাজের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করে পায়ের বাঁধটি খুলে দেওয়া হয়। এ সময় মুহূর্তের মধ্যেই শাকিলের শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়লে সে যন্ত্রনায় ছটফট করতে থাকেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত