বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫২
৩২৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন।
শনিবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। আর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের একজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। মৃতদের একজন চট্টগ্রাম এবং অপরজন সিলেট জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন মারা গেছেন সরকারি হাসপাতালে, অন্যজন বেসরকারি হাসপাতালে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৫২১ জনে। চলতি বছরে মৃত্যুবরণ করেছেন ২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে করোনা সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
বর্তমানে দেশে করোনা রোগীর সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত