বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫
২০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বটতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিজেপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মজুমদার ও ভোলা পৌরসভা বিজেপির সভাপতি জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মো. সেলিম, যুব সংহতির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-আমিন, ইউনিয়ন যুব সংহতি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোমেন, ইউনিয়ন ছাত্র সমাজের নবনির্বাচিত আহ্বায়ক রায়হান সিকদার।
সভায় বক্তারা বলেন, আমরা সেই নেতার রাজনীতি করি, যিনি দেশ ও জনগণের কথা বলেন। তিনি ভোলা জেলার রূপকার, মরহুম নাজিউর রহমান মঞ্জু। তাঁর হাতেই নির্মিত হয়েছিল ভোলার বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল, রেজিস্ট্রি ভবন, জেলখানা, হ্যালিপোর্ট, ডাকবাংলো, স্টেডিয়াম, স্কুল-কলেজসহ হাজারো উন্নয়ন প্রকল্প। তারই গর্বিত সন্তান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলা-১ আসনে তাঁর নেতৃত্বে আধুনিক ভোলা গঠনে এবং ভোলাকে শিল্প-কারখানার জেলায় রূপান্তরে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব। অনুষ্ঠানটি সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিজেপির অন্যতম সংগঠক কামরুল হাসান খোকন। সভায় নবনির্বাচিত আহ্বায়ক মো. রকিবের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিজেপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক
লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
বাংলাদেশে ‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক