বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ১০:৩১
৪৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। বুধবার (২৫ জুন) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এই কার্নিভালের আয়োজন করে।এতে
প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ও খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ভোলা জেলা প্রশাসক মো আজাদ জাহান।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও ভোলা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য সচিব শাফাতুল ইসলাম,ভোলা জেলা বিসিবির জেলা কোচ নজরুল হুদা গোফরান,ভোলা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য বিপুল কুমার পাল,তালহা তালুকদার বাঁধন,মেহেরাব হোসেন অপি,আতিকুর রহমান,সাবেক ক্রিকেটার আশিক চৌধুরী সহ অন্যান্যরা।
দিনব্যাপী এই উৎসবে শিশু ক্রিকেটারদের উচ্ছ্বাস আর সাদা পোশাকের ক্রিকেটীয় প্রতিভায় মুখর ছিলো ইনডোর স্টেডিয়ামটি। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে ক্রিকেটাররা ৬টি দলে বিভক্ত হয়ে অংশ নেয়।
ছয়টি দল হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী ও তেঁতুলিয়া। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় ছিল এবং প্রতিটি খেলা অনুষ্ঠিত হয় ৬ ওভারে। চূড়ান্ত খেলায় সুরমা দল প্রতিপক্ষ তেঁতুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
এই ধরনের আয়োজনের অংশ নিতে পেরে দারুণ আনন্দিত ক্ষুদে ক্রিকেটাররা । বড় হয়ে বাংলাদেশ টেস্ট দলে খেলার স্বপ্নে বিভোর সাব্বির বলেন, ‘আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই। আমার আইডল হলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল । আমি তাদের মতো ক্রিকেটার হতে চাই।
টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন বলে জানান আয়োজকরা।
২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ এর আয়োজনে করা হয়।
এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত