বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ রাত ১০:৩৬
৩২১
মোঃ মহিউদ্দিন আজিম ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/ ২০২৫ - ২৬ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গল বার বেলা এগারোটায় উপজেলা পরিষদে কৃষি কর্মকর্তার সভাকক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ প্রান্তিক পর্যায়ের কৃষকবৃন্দ।এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান বলেন, কৃষকের ঘাম জড়ানো ফসল উৎপাদনে আজ ভোলা জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।আপনাদের মাঝে ৩৯০০ জন কৃষক বিনামূল্যে সার ও বীজ পাবেন। চলতি আমন মৌসুমে কৃষি কে আরও এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ে আপনাদের অবদান অনস্বীকার্য। কৃষকের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ থেকে শুর“ করে আমরা সবাই একত্রে কাজ করে যাব যাহাতে আপনারা কৃষি কে এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠান শেষে উপজেলার ৩৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি আমন ধান বীজ , ১০ কেজি এম ও পি এবং ১০ কেজি ডি এ পি সার বিতরণ করা হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত