লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জুন ২০২৫ রাত ০৯:১৭
৩৭৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মুরগির খামারের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মো. নূরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ নূরুল ইসলাম ওই এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা।
বৃদ্ধের ছেলে মো. জসিম বলেন, শনিবার ভোরে বিলে জাল দিয়ে মাছ ধরতে যান বাবা। এর কিছুক্ষণ পর আমি ঘর থেকে বের হয়ে দেখি প্রতিবেশী ইফানের মুরগির খামারের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে আছেন বাবা। এমন দৃশ্য দেখে আমি ডাকচিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে এলে খামার মালিক ইফান বিদ্যুতের লাইন বন্ধ করে তার সরিয়ে ফেলেন। ইফান নামে ওই ব্যক্তি শিয়াল থেকে তার মুরগি রক্ষা করতে খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রেখেছিলেন। এই তার সরাতে তাকে বহুবার বলা হয়েছে, তবুও তিনি তার সরাননি। ইফানের অবহেলার কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত