অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় জলদস্যু সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে দিল জনতা

মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২০ রাত ১০:০০

remove_red_eye

১১৫৩

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলীর চরে জলদস্যু সন্দেহে দুইজনকে উত্তম-মধ্যম দিয়ে ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। এই সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে সঙ্গীয় অপর দুইজন ট্রলার নিয়ে পালিয়ে যায়।

শনিবার দুপুর ২ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চরের ঘোলের খালের দক্ষিণ পাশে আশ্রয়ন প্রকল্পে জামালের ঘর থেকে জলদস্যু সন্দেহে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। পরে বিকেল ৪ টায় ফাঁড়ির পুলিশ জনতার হাতে ধৃত দুইজনকে ট্রলারযোগে মনপুরা থানায় হস্তান্তর করে।

স্থানীয় জনতা হাতে ধৃত জলদস্যু সন্দেহরা হলেন, নুরউদ্দিন ওরফে রুবেল (৩০) ও রফিকূল ইসলাম (৩০)। এদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ও চরপাতা গ্রামে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ট্রলার করে ধৃত রুবেল, রফিকূল ইসলাম, জামাল ও আবদুল মতিন কলাতলীর চরে ঘোলের খাল সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে রুবেলের শ্বশুর বাড়ি জামাল ব্যাপারির ঘরে অবস্থান করে। খবর পেয়ে শনিবার স্থানীয়রা একত্রিত হয়ে ধরতে গেলে জামাল ও আবদুল মতিন ট্রলারে করে পালিয়ে যায়। এই সময় নুরুউদ্দিন ওরফে রুবেল ও রফিকূল ইসলামকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। এই সংঘবদ্ধ দলটি মেঘনায় জলদস্যুর সাথে জড়িত বলে কলাতলীর চরে একাধিক বাসিন্দারা জানান।

কলাতলীর চরে পুলিশ ফাঁড়র ইনচার্জ এস.আই শাহাদাত হোসেন মুঠোফোনে জানান, জনতার হাতে ধৃত দুইজনকে ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন নদীতে কারেন্ট জাল চুরি করে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিকেল ৪ টায় ট্রলার যোগে মনপুরা থানায় প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, থানায় আসার পর জিজ্ঞাসাবাদের পর ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...