অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইলিশা ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল হুড়োহুড়ি করে সি-ট্রাকে উঠতে গিয়ে নদীতে পড়ে গেলো এক যাত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৫ রাত ১০:৩৭

remove_red_eye

৩০৪

কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ঈদের ছুটি শেষে দিনে ভোলা থেকে কর্মস্থলে পরিবার পরিজন নিয়ে ফিরতে লঞ্চঘাটে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে। শনিবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে ছিলো সাধারণ যাত্রীদের উপচে পড়া ভীড়। ইলিশা-লক্ষীপুর রুটের লঞ্চ ও সী ট্রাক গুলোতে দুই থেকে তিনগুণ অতিরিক্ত যাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করে। তবে এক পর্যায়ে কোস্টগার্ড এসে বৈধ নৌযানে অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধ করে দেয়। নৌ যানের তুলনায় অতিরিক্ত যাত্রী হওয়াতে অনেকেই লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকে ঘন্টার পর ঘন্টা। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ স্পিড বোট ও ট্রলারে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন। হুড়োহুড়ি করে সি-ট্রাকে উঠতে গিয়ে এক যাত্রী মালামাল নিয়ে নদীতে পড়ে যায়। এসময় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা নদী থেকে যাত্রীদের উদ্ধার করে।
এ রুটে ২টি লঞ্চ ও ৪টি সীট্রাক চলাচল করলেও বর্তমানে যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা খুবই নগন্য। এতে জীবনের ঝুঁকি নিয়ে কাজের তাগিদে পরিবার পরিজন নিয়ে উত্তাল মেঘনা পারি দিচ্ছে নিরুপায় সাধারন মানুষ। এমন পরিস্থিতিতে যে কোনো সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। যাত্রীরা বলছেন এসব রুটে বড় লঞ্চ দেয়া হলে মানুষের যে ভোগান্তি রয়েছে তা লাগব হবে ‌।
উল্লেখ্য, ভোলার ইলিশা-ঢাকা নৌরুটে প্রতিদিন ১১টি লঞ্চ চলাচল করে‌। এছাড়া ইলিশা লক্ষীপুর রুটে ২টি ও ৪টি সি ট্রাক চলাচল করছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...