অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় জমির বিরোধ নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৫ রাত ০৯:১২

remove_red_eye

৩০৯

রোমানুল ইসলাম সোহেব : ভোলা সদর উপজেলার  ভেলুমিয়ায় ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মোঃ হোসেন নামে এক ব্যক্তিকে  কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  গত বৃহস্পতিবার ( ১২ জুন)  দিবাগত রাতে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 
অভিযোগে জানা গেছে,  ভেলুমিয়া ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের হোসেন গং  ও  প্রতিবেশী আলমগীর গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে  জমি নিয়ে বিরোধ চলে আসছে। আলমগীর স্থানীয় সালেম চৌকিদারের যোগসাজসে হোসেন গংদের পারিবারিক  কবরস্থান দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা  করে। এতে বাঁধা দিলে আলমগীর দলবল নিয়ে হামলা চালায়। হামলায় হোসেনের মা ও ছোট ভাই আহত হয়। এ ঘটনায় হোসেনের মা সুপিয়া বাদী হয়ে  ভোলা সদর থানায় মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে  পুলিশ মামলার আসামী আলমগীর ও অন্য এক আসামীকে  আটক করে।  এসময় আলমগীরের নেতৃত্বে ১০/১২   লাঠিসোঁটা  ও ধারালো অস্ত্র নিয়ে   পুলিশের   উপস্থিতিতে হোসেনকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের ভর্তি করান।  আহত হোসেন জানান, তাদের জমির ওপর রাস্তা  নির্মাণ কাজে বাঁধা  দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একই বাড়ির সালেম চৌকিদার নেতৃত্বে আলমগীর, ইউসুফ, রাশেদ, কাদের সহ ১০/১২  তাদেরকে এলোপাতাড়ি মারধর করে কুপিয়ে জখম করে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে অভিযুক্ত সালেম চৌকিদার ও আলমগীরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হইনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...