অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় পানিতে ডুবে শিশু ও সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৩৫৮

বাংলার কণ্ঠ ডেস্ক: ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে আলিফা (৩) নামে এক শিশু পানিতে ডুবে ও মো. জাবেদ হাসান (২৪) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত আলিফা ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরামত আলী ব্যাপারী বাড়ির মো. রিয়াজের কন্যা। অপরদিকে মো. জাবেদ হাসান লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাদরাসার বাজার এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

নিহত আলিফার স্বজন মো. খোকন জানান, দুপুরের দিকে আলিফা বসতঘরের সবার সঙ্গেই ছিলো। সবাই মিলে ঘরে কথাবার্তা বলছিল। ওই সময় শিশুটি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। পরে র্দীঘ সময় তাকে না দেখতে পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি করতে থাকেন। ওই সময় তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আলিফাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় মো. জাবেদ হাসানের নিহতের বিষয়ে স্থানীয়রা জানান, বেলা আনুমানিক ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাদরাসার বাজার এলাকা থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন জাবেদ। এসময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মো. জাবেদ হাসান মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনার নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত করা হচ্ছে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...