অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তুচ্ছ ঘটনার জের ধরে বোরহানউদ্দিনে মুয়াজিনের উপর হামলা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২০ রাত ০৯:৫৪

remove_red_eye

১০৯১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন ছোট মানিকা ফাজিল মাদ্রাসার মসজিদের মুয়াজিন মো. মনির কে মসজিদের ভিতর তার রুমে ঢুকে বেদম মারধর করেন মো. নাগর মোল্লা গংরা। শুক্রবার রাত অনুমান ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে।
ছোট মানিকা ফাজিল মাদ্রাসার মসজিদের মুয়াজিন আহত মনির জানান. মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসার গেইট লক করা থাকে। তাই নাগর মোল্লার স্ত্রী জিনু বেগম মসজিদের বারান্দার ভিতর দিয়ে মাদ্রাসার মাঠে ছাগল আনা নেয়া করে। এতে বিভিন্ন সময় আমি বাঁধা দেই। বৃহস্পতিবার সন্ধ্যার সময় একই ভাবে ছাগল নেয়ার সময় তাকে বাঁধা দেই। এতে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং বাকবিতন্ড করেন। পরে মাগরিব এর নামাজ শেষে নাগর মোল্লা এসেও আমাকে গালিগালাজ করে। ওই সময় মুসলিরা তাকে থামিয়ে দেন। মুসলিরা যাওয়ার পর আমি মসজিদের ভিতর আমার রুমে যাই। হঠাৎ নাগর মোল্লা ও তার ছেলে খোকন মোল্লা রুমে ঢুকে আমার টেবিলের কাচের গøাস ভেঙ্গে আমার ডান হাতে কোপ দেয়। এতে আমার হাতে জখম হয়। এরপর উনারা আমাকে এলোপাতারি মারধর করেন। আমার ডাক চিৎকারে মুসলিরা এসে আমাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এদিকে আরো জানা যায়, আহত মনির ছোটমানিকা ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ী চরফ্যাশন উপজেলার নীলকমল ৪নং ওয়ার্ডে।
এব্যাপারে ওই মসজিদের সভাপতি আশরাফ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনাটি খুবই দু:খ জনক। আমরা থানায় অভিযোগ করেছি। দোষিদের আইনগত বিচার দাবী করছি।
এব্যাপারে মো. নাগর মোল্লা গংদের সাথে আলাপ করার চেষ্টা করলে তাদের ব্যবহৃত ফোন রিসিভ করে নি।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...