অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিএনপি রাজপথের দল, নির্বাচন দিতে বাধ্য করা হবে: নুরুল ইমলাম নয়ন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সকাল ১০:২৫

remove_red_eye

২৬৪

মনপুরা প্রতিনিধি : বাংলাদেশের মানুষ বহু বছর পরে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে উৎসবের মধ্য দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু  অন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। অথচ গনতন্ত্র উন্নয়ন সংস্কার নির্বাচন ন্যায় ‍বিচার কোনোটি আরেকটি পরিপন্থী নয় । বিএনপি রাজপথের দল, নির্বাচন নিয়ে কেহ ষড়যন্ত্র করা হলে আমার নির্বাচন দিতে বাধ্য করবো ।

সোমবার দুপুর ২ টায় ভোলার মনপুরায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে জনতা বাজার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এই সময় মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজ পালোয়ানের সভাপতিত্বে জনতা বাজার পথসভায় প্রধান অতিথি যুবদল সম্পাদক নয়ন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা যারা সংগঠন বিরোধী কর্মকান্ড করেছে তাদের জেল হাজতে ফেরন করা হয়েছে ।

পরে তিনি, সদ্য মৃত্যুবরণ করা মনপুরা উপজেলা যুবদল নেতা মোঃ ছালাউদ্দিন মাষ্টার ও রামনেওয়াজ মৎস্যঘাট এলাকায় বেড়ীবাঁধের বালুর স্তুপে চাপা পড়ে নিহত শিশু ওমরের কবর জিয়ারত সহ পরিবারে হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা.কামাল উদ্দিন  ,সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার,  উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ,সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির, সদস্য সচিব শহিদুল ইসলাম শাহিনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...