অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা-বরিশাল সেতুর দাবীতে মানববন্ধন বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সকাল ১০:১৯

remove_red_eye

২৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা-বরিশাল সেতু চাই ঐক্য ফোরাম।  আজ সোমবার সকালে উপ-শহর বাংলাবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এসময় বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ভোলাবাসী এ মানববন্ধনে অংশ গ্রাহণ করেন। 

এতে ভোলা বরিশাল সেতু চাই ঐক্য ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ভোলায় পর্যাপ্ত প্রকৃতিক সম্পদ গ্যাস থাকলে ভোলার মানুষ নিতান্ত বঞ্চিত অবহেলিত। রাত গভীর হওয়ার সাথে সাথে এ জেলা রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যু বরণ করেন। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন,ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীপজেলা। এখানে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। অথচ ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তাই ভোলার উন্নয়ন নিশ্চত করতে ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্প উন্নয়নের পাশাপাশি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা।
এসময় বক্তব্য ভোলা- বরিশাল সেতু চাই ঐক্য ফোরাম এর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মো.মহিবুল্লাহ খোকন, মোঃ আল আমিন খান,ইসমাইল মাতাব্বর, শাহানাজ মনি,সাফিজল কন্টেক্টার, শরীফ হাওলাদার,রাসেল মাহমুদ,আযিম উদ্দিন সাইফি, মোঃ ফখরুল ইসলাম, “আমরা ভোলা বাসী”র সদস্য সচিব মীর মোশারেফ অমি প্রমুখ। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...