অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৩০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা: সুস্থ্য ১২৪

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা জুলাই ২০২০ সকাল ১০:৩৪

remove_red_eye

১৭২৭

অচিন্ত্য মজুমদার: ভোলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মানুষের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। এদের মধ্যে ১২৪ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৮ জন, দৌলতখানে ২ জন, বোরহানউদ্দিনে ৩ জন ও তজুমদ্দিন উপজেলায় ২ জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩০২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৪ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৪১ জনের মধ্যে সুস্থ ৫২ জন। দৌলতখানে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ২১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ১৬ জন। চরফ্যাশনে আক্রান্ত ৩৯ জনের মধ্যে সুস্থ ২১, মনপুরা উপজেলায় আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৯ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ১৬ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৭৩২  জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৩৫৫ জনের। তার মধ্যে ৩০৫২ জনের রির্পোট নেগেটিভ এবং ৩০২ জনের পজেটিভ। এছাড়া ২২৭ জনের রির্পোট এখনো আসেনি।

ভোলায় মোট আক্রান্ত ৩০২ জনের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৯ জন চিকিৎসক, ২২ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ১১ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১৩ জন ও ১৫ জন শিক্ষক রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের এক জন, সিভিল সার্জন কর্যালয়ে দুই জন, জেলা প্রশাসক কার্যালয়ে এক জন ও ভোলা সদর উপজেলা নির্বহী কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালকসহ দুই জন রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...