বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ১০:৫৩
৬০৪
আজ লালমোহনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন
এইচ আর সুমন: ভোলার লালমোহন উপজেলায় বুধবার (৪ জুন) শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হবে। এ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এর জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩ই জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার শহরের হোটেল প্যাপিলনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের সহযোগীতায় এ খেলার জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক,জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওদুদদ ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কামরুজ্জামান হিরা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন, গত ৩১ শে জুলাই ২০২২ সালে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিলো। সেই কর্মসূচিতে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত হন।
ভোলার কৃতি সন্তান ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ আব্দুর রহিম গনতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাকে আমাদের রাজনৈতিক কার্যক্রমে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মরণ করে রাখবো। শহীদ আব্দুর রহিম আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। তাদের জীবন উৎসর্গ করায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো দেশে এক বিশাল আন্দোলনের গতি তৈরী করে দিয়ে গেছেন। যার ফলশ্রুতিতে সারা দেশে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের অন্যতম ভূমিকা রেখেছে।
আয়োজকরা জানান, শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভোলার চারটি উপজেলা অংশগ্রহন করবে। বুধবার ৪ই জুন লালমোহন হাই স্কুল মাঠে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে ভোলা সদর উপজেলা বনাম তজুমদ্দিন উপজেলা।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক