বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জুন ২০২৫ রাত ১১:০৭
২৩৪
মোঃ আকতার হোসাইন : বৈষম্য বিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা কার্যালয়ে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থের মাধ্যমে এই ঈদ উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় এবং জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে শহীদ পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়তে ইসলামী ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোস্তফা কামাল। উপহার গ্রহণ কালে শহীদ পরিবারের সদস্যগণ বলেন, আমরা আমাদের সন্তান, স্বামী, বাবা, ভাইকে হারিয়ে শুধু একটি আশা নিয়েই অপেক্ষা করছি এই বাংলাদেশটা বৈষম্যহীন এক বাংলাদেশে পরিণত হবে। এর বিকল্প কিছুই আশা করি না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদেরকে যে সম্মান এবং শ্রদ্ধা দেখিয়ে আসছেন তাতে আমরা চির কৃতজ্ঞ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশটা বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হোক এই আশা করছি। ৩৬ জুলাই ভোলার ৪৬ শহীদ পরিবারের উপস্থিত ৩৩ পরিবারকে ১০ হাজার টাকা করে ৩৩০০০০ টাকার ঈদ উপহার প্রদান করা হয়।
ইতিপূর্বে ৪৬ শহীদ পরিবাররকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত