অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় বেড়ীবাঁধের বালুর স্তুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ রাত ০৮:৩২

remove_red_eye

৩৩৮

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় নির্মিতব্য বেড়িবাঁধের নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভারি বৃষ্টির কারনে নির্মিতব্য বেড়িবাঁধের বালি সড়ে গিয়ে সৃষ্টি হওয়া খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের মৎস্য ঘাট সংলগ্ন নির্মিতব্য বেড়িবাঁধের বালির নিচে চাপা অবস্থায় ওমর নামের ১০ বছরের ওই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের মাছঘাট এলাকায় বিকেলে নির্মিতব্য বেড়িবাঁধের উপর দর্শনার্থীরা ঘুরতে গেলে বালির নিচে চাপা অবস্থায় শিশুটির পা দেখতে পায়। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মৃতদেহ বের করে। শিশুটি স্থানীয় কুলাগাজীর তালুক গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে বলে জানা যায়। তবে মৃত মোঃ ওমর কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, মৃত ওমরের পিতা মাতা গত কয়েকদিন পূর্বে পার্শবর্তি তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে যায়। বৃদ্ধ দাদার সাহায্যার্থে ওমরকে তারা দাদাবাড়িতে রেখে যায়। কিন্তু ওমর  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির করলেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘুর্ণিঝড় শক্তির কারনে নৌ যোগাযোগ বন্ধ থাকায় তার বাবা মা তজুমদ্দিন থেকে আসতে বিলম্ব হয়।
এদিকে স্কুল ছাত্র ওমরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের করুন আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়েছে উঠেছে।
খবর পেয়ে মৃত ওমরের বাড়িতে ছুটে গেছেন স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মিরা। এছাড়া মনপুরা থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। এবং সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...