অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

‘মেজর জিয়া বলছি’- দিকভ্রান্ত জাতিকে সাহস জুগিয়েছিল যে ঘোষণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৬৮১

সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়।

‘মেজর জিয়া বলছি’- বেতার তরঙ্গে ভর করে ইতিহাসের পাতায়
১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে উচ্চারিত হয়, ‘আমি মেজর জিয়া বলছি...।’ এ ঘোষণায় দিকভ্রান্ত জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন তিনি।

রাষ্ট্রপতি ছিলেন ৪ বছর, প্রভাব রয়ে গেছে এখনো
জিয়াউর রহমান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। তার ‘১৯ দফা কর্মসূচি’ ছিল আত্মনির্ভর বাংলাদেশের নীলনকশা। খাদ্য ঘাটতির নতুন এক দেশকে রপ্তানিমুখী কৃষিতে ধাবিত করেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, এই দিনে আমরা একজন দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী রাষ্ট্রনায়ককে হারিয়েছি। তার বহুদলীয় গণতন্ত্র ও ১৯ দফা কর্মসূচি আজও প্রাসঙ্গিক। তরুণদের ঐক্যবদ্ধ করতে শহীদ জিয়ার আদর্শই পথ দেখায়।

শ্রদ্ধা ও কর্মসূচি
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত নানান কর্মসূচি পালন করছে বিএনপি। আজ শুক্রবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সারাদেশে আলোচনা সভা, দোয়া এবং অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘এই দিন আমাদের পরিবার নয়, গোটা জাতির জন্যই বেদনার।’

তিনি বলেন, ‘এই দিনে শুধু আমাদের পরিবার নয়, গোটা জাতিই হয়ে উঠেছিল অভিভাবকহীন। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পথ দেখিয়েছিলেন, সেই স্থানেই তিনি শহীদ হলেন। গণতন্ত্র, বিচার বিভাগ, সংবাদপত্রের স্বাধীনতা ও আত্মনির্ভরতা- এই সবকিছুর ভিত্তি গড়েছিলেন শহীদ জিয়া। তার রেখে যাওয়া আদর্শই আজ আমাদের গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজকের দিনে আধুনিক বিশ্বে এমন একজন সৎ ও নীতিবান নেতা বিরল। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে রাষ্ট্রপতি হলেন, কিন্তু নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি বা গাড়ি রাখেননি। তার মতো সততার উদাহরণ রাষ্ট্রনায়কদের জন্য এক মাইলফলক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ জিয়ার জীবন, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। তার স্বাধীনতার ঘোষণা জাতিকে এক মোহভঙ্গের মুহূর্তে অভয় দিয়েছিল। সিপাহী-জনতার মিলিত শক্তির প্রতিনিধি হয়ে তিনি ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। তার জনপ্রিয়তাই ছিল মৃত্যুর প্রধান কারণ। আশা করি, শহীদ জিয়ার দেখানো পথ ধরেই বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে।’

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...