বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মে ২০২৫ সকাল ০৯:১৬
৩৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বকেয়া বেতন, প্রকল্পকে রাজস্বখাতে নেওয়া এবং ৮ম পর্যায়ের প্রকল্প অনুমোদনের দাবিতে ভোলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কর্মকর্তা - কর্মচারীরা মানববন্ধন করেছে। শনিবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ৩২ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” সুষ্ঠু ও সুন্দরভাবে চলমান আছে। গত ৩১ ডিসেম্বর প্রকল্পের ৭ম পর্যায় শেষ হয়েছে। পহেলা জানুয়ারি ২০২৫ সাল থেকে পরবর্তী ৮ম পর্যায়ের কাজ শুরু হয়েছে। কিন্তু প্রায় সাড়ে ৪ মাস অতিবাহিত হলেও ৮ম পর্যায় অনুমোদন হয়নি। ফলে প্রকল্পের আওতাভুক্ত প্রায় ৮০ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন না। বিনা বেতনে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর পার করলেও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা পাওয়ার দাবিতে সারা বাংলাদেশে তারা আন্দোলনে নেমেছে। তাদের দাবি ঈদের আগেই বকেয়া বতন ভাতা পরিশোধ এবং প্রকল্পকে রাজস্ব খাতে নিতে হবে।

বক্তারা বলেন, ওই প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের জনবলকে সরকার রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ৩য় থেকে ৭ম পর্যায়ের জনবলকে এখনও রাজস্ব খাতে নেওয়া হয়নি। এমনকি বর্তমান বাজার দরের প্রেক্ষিতে মাসিক ৫,০০০ টাকা ভাতায় একটি পরিবারের ভরণ পোষণ কল্পনা করা যায়না। তারা মাসিক ভাতাও সময়পোযোগী করার দাবি জানিয়েছেন।
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত