বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:২২
৩১৫
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি।
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনকল্যাণেই বিএনপির রাজনীতির মূল শক্তি ও লক্ষ্য।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে’ পাঁচজন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়েচালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ডিএনসিসির অভিযানে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেওয়ায় পাঁচজন ক্ষতিগ্রস্ত রিকশাচালককে একটি করে রিকশা উপহার ও নগদ অর্থ প্রদান এবং একজন অসহায় পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন আমিনুল হক।
এ সময় তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ ধরনের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। তাদেরকে গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন হতো না।
আমিনুল হক বলেন, যেহেতু অটোরিকশা রাস্তায় চলাচলের জন্য বিপজ্জনক। সেহেতু আমরা ক্ষতিগ্রস্তদের পায়েচালিত রিকশা প্রদান ও পাশাপাশি তাদের নগদ অর্থ প্রদান করলাম।
এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা আশা করবো বিএনপির প্রত্যকটি নেতাকর্মী যাতে তার নিজ নিজ এলাকার এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যায়।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর সমাজ গড়ে তুলার জন্য ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম অঅহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক।
ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত