বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭
২৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলনের এক মাস পর ৫৬৮ পরিবারকে গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শরীফুল হক, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সুন্দরবন গ্যাস কোম্পানির প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ডু প্রমূখ।
সভায় জানানো হয়, ইতোপূর্বে গ্যাস সংযোগ পাওয়ার জন্য ৫৬৮ টি পরিবার টাকা জমা দিয়েছিলেন এবং রাইজারের জন্য গ্যাসের পাইপ লাইন টেনেছিলেন। সরকারের সিদ্ধান্তের কারণে তারা আর গ্যাস সংযোগ পাননি। এখন প্রাথমিকভাবে এই ৫৬৮টি পরিবারকে একটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। গ্রাহকরা ৮২৫ টাকা ব্যাংকে জমা দিয়ে তা সংগ্রহ করতে পারবেন।
তবে ভোলাবাসী এতে অসন্তোষ জানিয়ে বলেন, এলপিজি নয়, তারা পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সংযোগ পেতে চান। বক্তারা বলেন, প্রাকমতিক গ্যাসভাণ্ডারে সমৃদ্ধ ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। ভোলায় এখনো পাইপলাইনের সংযোগ না থাকা নিছক বৈষম্য। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, গ্যাস আন্দোলনের নেতা তালহা তালুকদার বাঁধন, ছাত্র আন্দোলনের নেতা রাহিম, মেহেদীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত