তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জুন ২০২০ রাত ০৮:০৪
১২১৩
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে দুই বছরের শিশু কন্যাকে গলাকেটে হত্যা করলেন পাষন্ড মা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। ওই শিশুর পিতা বাদী হয়ে মামলা দয়ের করলে পুলিশ মা রুবিনাকে আটক করে আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করেন।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রাম থেকে মরিয়ম নামের দুই বছরের শিশু কন্যার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রথমে নিহতের মা প্রচার করে তিনি টয়লেটে গেলে কে বা কারা তার মেয়েকে হত্যা করেছে। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিশুর মা রুবিনা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে দুই বছরের শিশু কন্যা মরিয়মকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেন। ওই শিশুর পিতা নাজিম উদ্দিন এজহার দাখিল করলে ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলা নং ০৪, তাং ২৬/০৬/২০২০ খ্রি.।
তজুমদ্দিন থানার মামলার বাদী নাজিমউদ্দিন জানান, আমার অভাব অনটনের সংসারে তিন সন্তান। দুই বছরের কন্যা মরিয়মের মলদ্বারে ঘা’তে ঔষধ লাগানোর ফলে ডাকচিৎকার করছিল। বিরক্ত হয়ে তার পাষন্ড মা তাকে গলা কেটে হত্যা করে।
অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বাবার অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা দায়ের করে পাষন্ড মাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত