অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে কাচেঁর চুড়ি তৈরির দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:৩৩

remove_red_eye

২৯৬

মোবাইল কোর্টের অভিযান

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন দুটি কাঁচের চুড়ি তৈরির কারখানায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ‘চুড়ি ঘর’ ও ‘কাঁচ ঘর’ নামের দুটি কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় দেখা যায়, কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য কোনো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেমন: হেলমেট, গ্লাভস, চশমা কিংবা প্রতিরক্ষামূলক পোশাক ছিল না। তদুপরি, কারখানাগুলোর কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অনাপত্তিপত্রও ছিল না।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে ‘চুড়ি ঘর’-এর ফোরম্যান মো. এমরান (৫০), পিতা: মোখলেছকে ১৫,০০০/- টাকা এবং ‘কাঁচ ঘর’-এর মালিক মো. রাফিন (২৪), পিতা: মো. জহির উদ্দিনকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ট্রলি চালানোর দায়ে মো. সজিব (২২), পিতা: জাকিরকে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান বলেন, “জনস্বার্থে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...