অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় সরকারি প্রাথমিক স্কুলের ১০ টি ফ্যান চুরি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৩৪৩

এইচ আর সুমন : ভোলার চরসামাইয়া ইউনিয়নে অবস্থিত ২২নং টবগী চর ছিফলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের সিলিং ফ্যান রাতের আধারে খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নৈশ প্রহরী থাকা সত্ত্বেও গত মাসের ২৭ তারিখ বিকাল ৫ টায় প্রতিদিনের মতো ক্লাস রুম বন্ধ করে বাসায় চলে যায়, সকল শিক্ষক শিক্ষিকা। এরপর পরদিন ২৮ তারিখ সকালে ৮.৩০ মিনিটে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা প্রবেশ করার সাথে সাথে অফিস সহকারী জানায় বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় তলার ক্লাস রুম থেকে মোট ১০ টি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। এমন সংবাদে বিস্মিত হয়ে পরেন শিক্ষক শিক্ষিকা। 
তাহলে কি নৈশ প্রহরী আনোয়ারের দায়িত্ব অবহেলার কারণেই বিদ্যালয়ের সিলিং ফ্যান গুলো চুরি হয়েছে। ঘটনায় নৈশ প্রহরী আনোয়ার কি বলেন,রাত ১টা পর্যন্ত আমি সজাগ ছিলাম তারপর আমি ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে আমি এই ভবন থেকে যখন ওই ভবনে গিয়ে ক্লাস টু এর উপরের দিকে চেয়ে দেখি দেখি ফ্যান নেই, তারপর উপরের ভবনে উঠছি গিয়ে দেখি সেখানেও ফ্যান নাই, তারপর আমি যখন চেয়ে দেখি আমাদের ওয়াশরুমের একটা ভেন্টিলিটার আছে ওখানে আমাদের গ্রিল দেওয়া আছে গ্রিল ভেঙ্গে ফ্যান চুরি করে নেয় এর আগেও ৫টি ফ্যান ও একটি মটর চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলিনা বেগম বলেন, ফ্যান চুরির ঘটনায় স্থানীয় লোকজন গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উর্ধতন কর্মকর্তাদের জানিয়ে ২৪/৪/২৫ইঃ তারিখে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি ।ডায়েরি নং ৯৩৭/২৫ ও ভোলা সদর উপজেলা শিক্ষা অফিসার কে বিষয়টি অবহিত করেছি। 
এমন ঘটনায় স্থানীয় লোকজনদের মাঝে আলোচনা সমালোচনা ঝর বইছে, তারা বলছেন বিদ্যালয়ের নিরাপত্তার সার্থে নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার পরও কেনো চুরির ঘটনা ঘটে। অনেকেই বলছেন রাতের বেলা বিদ্যালয়ে নৈশ প্রহরী আনোয়ার অনুপস্থিত থাকেন। যার কারণে ফ্যান চুরির মতো ঘটনা ঘটে। এর আগেও একাধিক বার বিদ্যালয়ের পানির পাম্প ও ফ্যান চুরি হয়েছিলো

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...