অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় রাসেদ হত্যায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

২৯২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় আলোচিত ছাত্রদল নেতা রাসেদ হত্যায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও হত্যা মামলাটি পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতার দাবী করা হয় সংবাদ সম্মেলনে।
 
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিহত রাসেদ এর বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে ভাই আজাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামাল উদ্দিন পলাসের পরিকল্পনায় মামলার আসামীরা পরিকল্পিতভাবে রাসেদকে হত্যা করে। কিন্তু এখন পর্যন্ত হত্যার পরিকল্পনাকারী জামাল উদ্দিন পলাশসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। এমনকি জামাল উদ্দিন পলাস টাকার বিনিময় ময়নাতদন্ত রির্পোট পরিবর্তন করবেন বলে আশংকা করছেন তারা।
 
এছাড়াও তিনি অভিযোগ করেন, হত্যার মামলা হওয়ার পর থেকে তাদের পরিবারের সদস্যদের ও মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে হয়রানী করছে ও হুমকি দিচ্ছেন আসামী পক্ষের লোকজন। এমনকি হত্যা মামলাটিকে ভিন্নখাতে নিতে তাদের পরিবারের সদস্য ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামী পক্ষের লোকজন তিনটি মিথ্যা মামলা দিয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন তিনি। 
 
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বাবা আবুল কালাম, মা কহিনুর বেগম, বোন ইয়াসমিন বেগম ও ভাই আজাদ হোসেন হেনস্তার হাত থেকে বাঁচতে ও হত্যার সঠিক বিচার পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা দাবী করেন।
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আহসান কবির জানান, মনপুরা ও ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে ছাত্রদল নেতা রাসেদ হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭ আসামীদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...