অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় দুই নারীর বিরুদ্ধে নির্যাতিত এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৫ দুপুর ০১:২১

remove_red_eye

২৩৮

এইচ আর সুমন : ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রেখাবেগম ও দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের জোসনা বেগমের বিরুদ্ধে নির্যাতিত এলাকাবাসী বিশাল মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে। ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়ক অবরোধ করে  ঘুইংগারহাট এলাকায় ওই দুই নারীর বিচারের দাবিতে ঘন্টাব্যাপী আন্দোলন কর্মসূচী পালন করেছে। এ সময় সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। রোববার ১০ টায় শুরু হয় এ আন্দোলন কর্মসূচি। আন্দোলন কর্মসূচি শেষে সাংবাদিকদের নিকট এক লিখিত অভিযোগ তুলে ধরা হয়। 
 
 লিখিত বক্তব্য ও মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, গত ১৮ বছর ধরে জোসনা বেগম ও রেখা বেগম ভোলার সদর উপজেলার আলীনগর, উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ও দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ও চরপাতা ইউনিয়নের জনগণের বিরুদ্ধে একের পর এক নারী নির্যাতন মামলা দিয়ে নির্যাতন করে আসছে। 
 
রেখা বেগমের স্বামী মো. স্বপন বেপারী উত্তর দিঘলদী ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং রেখার বড়বোন পিঙ্কি ঢাকা গুলশানের মহিলা যুবনেত্রী।  গত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ রেখা ও জোসনার প্রতারণা শুরু হয়। তাঁরা স্থানীয় নিরীহ জনগনের বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  তাঁদের বিরুদ্ধে  জমি দখল, মাদকব্যবসা চাঁদাবাজির অভিযোগ আছে, এসব কাজে কেউ প্রতিবাদ করলে কিম্বা উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে নির্যাতন করে আসছে। ওই মামলা নিষ্পত্তির জন্য ওই নারীদের  মোটা টাকা দিতে হয়েছে।  এসব নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসি ২০১২ সালের ২৯ মার্চ ঘুইংগারহাট এলাকায় একবার মানববন্ধন ও পুলিশ সুপার স্মারকলিপি প্রদান করলেও রেখা ও জোসনার নির্যাতন কমেনি। 
আমরা এই দুই নারীর সুষ্ঠু বিচার ও শাস্তি চাই।  
মানববন্ধনে নির্যাতিতদের পক্ষে বক্তব্য রাখেন,  মোহাম্মদ বশির, মোহাম্মদ আনোয়ার হোসেন, বজলুর রহমান, আব্দুল মান্নান, মোহাম্মদ মিলন মাল, ইয়াসমিন বেগম মালা,  আব্দুর রাজ্জাক,  মোসাম্মৎ ইয়াসমিন প্রমূখ।  
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান মানববন্ধন,  বিক্ষোভ ও সড়ক অবরোধের কথা স্বীকার করে বলেন, রেখা বেগম ও জোসনা বেগমের বিরুদ্ধে তাঁদের নিকট কোনো অভিযোগ নেই।  অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। 
তবে রেখা বেগম ও জোসনা বেগমকে মুঠোফোনে কল করলে তাঁরা ফোন রিসিভড করেননি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...