বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৩
৫০৪
দেশের আট জেলায় বজ্রপাতে ১৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা
কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, জেলার মুরাদনগর উপজেলার দেওরা গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫), কোরবানপুর পশ্চিম পাড়া (কালীবাড়ি) গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০), বরুড়া উপজেলার পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো. ফাহাদ হোসেন (১৩) ও একই এলাকার বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)।
কিশোরগঞ্জ
সকালে অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন কৃষক ও একজন কৃষাণী। তারা হলেন, মিঠামইন উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫), অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজীত দাস (৩৬) ও একই উপজেলার খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। স্বাধীন মিয়া (১৪)
নেত্রকোনা
ভোরে জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়। আরাফাত ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।
সুনামগঞ্জ
জেলার শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে এ ঘটনা ঘটে। রিমন তালুকদার শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হবিগঞ্জ
সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুর্বাসা দাস (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন, তার ভাই ভূষণ দাস (৩৪), বোন সুধন্য দাস (২৮) ও একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩)।
শরীয়তপুর
জেলার ভেদরগঞ্জে গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকার এলাকার সোহরাব হোসেন বেপারীর স্ত্রী।
মাদারীপুর
জেলার রাজৈরে ধান কাটার সময় বজ্রপাতে কাজল বাড়ৈ (৪০) নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাজিতপুর গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।
যশোর (বেনাপোল)
বিকেলে জেলার শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী-নারায়ণপুর গ্রামের কোরবান আলীর ছেলে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত