অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২০ রাত ১০:১৪

remove_red_eye

১০৭৮


 চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার  দুলারহাট থানা পুলিশ মোঃ দেলোয়ার (৩০)  নামের এক যুবককে মঙ্গলবার বিকেলে  কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে। দেলোয়ার উপজেলার নুরাবাদ ৫নং ওয়ার্ডের মোঃ জলিল মাঝির ছেলে।
জানা যায়, ওই কিশোরী আবু বক্কর পুর তার নিজ গ্রামে খালের পাড়ে ছাগল আনতে গেলে জোরপূর্বক তুলে নিয়ে টং ঘরে ধর্ষণ করে। ভিকটিম দুলারহাট থানায় অভিযোগ দায়ের করলে দুলারহাট থানা  ধর্ষক মোঃ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। বর্তমানে ভিকটিম এবং ধর্ষক দুজনেই দুলারহাট থানা হেফাজতে রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে দুলারহাট থানা পুলিশ জানায় । এব্যাপারে দুলারহাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে । দুলার হাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সততা নিশ্চিত করেছেন।


চরফ্যাশন