অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৫১

remove_red_eye

৩৮৫

চরফ্যাশন প্রতিনিধি : কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদ এবং বিচার দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।  বুধবার বেলা ১১ টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার সদর রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চরফ্যাশন উপজেলা শিক্ষক ও সচেতন মহল এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আলাউদ্দিন, ফাতেমা মতিন কলেজের সহকারী অধ্যাপক আক্তার উদ্দিন মইনসহ শিক্ষক নেতৃবৃন্দ।
জানা যায়, গত ২১ এপ্রিল ঢাকার বিজয়নগর মোড়ে চরফ্যাশন ফাতেমা মতিন কলেজের সহকারী অধ্যাপক মো; নুরুদ্দিন এর উপর হামলা করেন একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু এবং তার ছেলে আসাদুর রহমান জাবের। এসময় নুরুদ্দিন স্যারকে মারধর করা হয়। পরে নুরুদ্দিন স্যার পল্টন থানায় একটি সাধারণ ডায়রি করেন। 
এ বিষয়ে কলেজের সহকারী অধ্যাপক আক্তার উদ্দিন মইন জানান, গত বছরের ৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করে কলেজের ১৫ তম শিক্ষক মহিউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদ করায় ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও তার লোকজন নুরুদ্দিন স্যারসহ অনেকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের গভর্নিং বডির সভাপতিকে চিঠি দিয়ে জানানো হয়, আগামী ১০ কার্যদিবসের মধ্যে কলেজের উপাধ্যক্ষ অথবা প্রথম ৫ জনের মধ্য থেকে যেকোন একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতে। এই চিঠি পাওয়ার পরপরই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউন বাচ্চু তার প্রতিপক্ষ নুর উদ্দিন  স্যারের উপর হামলা করে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...