বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯
৩৬৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পাওনা টাকার জন্য মো: শাজাহান (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনয়নে ৬ নং ওয়ার্ডের চর আনন্দ স্লুইজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়ী মো: শাজাহান ইলিশা চর আনন্দ এলাকার একজন ব্যবসায়ী। তার কাছ থেকে এলাকার সিরাজ মাঝি নামে এক ব্যক্তি ৪ লক্ষ টাকা পেতো। ইতো মধ্যে মো: শাজাহান পাওনাদার সিরাজকে ১ লক্ষ টাকা পরিশোধ করে দেয়। বাকী টাকা আসন্ন ঈদুল আযহার পর দেয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শাজাহানের ভাড়া দেয়া দোকানে পাওনা টাকার জন্য মঙ্গলবার সিরাজ তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে শাজাহান ঘটনা স্থলে গেলে সিরাজসহ অন্যান্যরা তাকে র্তকবির্তকের এক পর্যায়ে মারধর করে। এ সময় শাজাহানের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মেয়ে পলি আক্তার ও পরিবারের দাবি,শাজাহানের কাছে ৪লাখ টাকা পেতো সিরাজুল ইসলাম মাঝি। সিরাজুল তাঁর টাকা দাবি করলে শাজাহান এক লাখ টাকা পরিশোধ করেন। বাকী টাকা আসন্ন কুরবানীর ঈদের পরে দেওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সিরাজুল টাকা দাবী করে। ওই টাকা না দেওয়ায় মঙ্গলবার ভোরে শাজাহানের ভাড়া দেওয়া দোকানে সিরাজুল তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে শাজাহান ঘটনাস্থলে যায়। সেখানে সিরাজুলের সঙ্গে বাক-বিতন্ডায় জড়ায়। তর্কবির্তকের এক পর্যায়ে সিরাজুল শাজাহানকে মারধর করে। এ সময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে শাজাহানের পরিবার ও স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শাজাহানকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর থেকে সিরাজুল পলাতক রয়েছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, পোষ্টমর্টেম ও স্থানীয় তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত