অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে পোকা দমনের ঔষধ খেয়ে বৃদ্ধার মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৮

remove_red_eye

৩৮৮

ইসরাফিল নাঈম : ভোলার চরফ্যাশনে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মো. নুরুল ইসলাম খাঁ (৫৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাস গ্রামের তার বাড়িতে এদূঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের আলিমুদ্দিন খাঁর ছেলে।

স্বজনরা জানান, একই স্থানে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সঙ্গে পোকাদমনের গ্যাস ট্যাবলেট রাখা ছিলো। নিহত নুরুল ইসলাম খাঁ ভুল বসত গ্যাস্ট্রিকের ট্যাবলেটের পরিবর্তে পোকাদমনের গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর আহত হন। স্বজনা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।