অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৪১২

বোরহানউদ্দিন প্রতিনিধি : মেঘনায় জলদস্যুতা, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়, মাদক ব্যাবসা, ব্যাবসায়ীদের নিকট চাঁদাবাজিসহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসীর নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহতরা যুবদলের দুই নিরীহ কর্মী। এমন সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষুব্ধ ইউনিয়বাসী কাজীরহাট( মির্জাকালু) উত্তর মাথা বাজার সড়কের ওপর রবিবার দুপুর ১২ টায় ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেছে।
ভোলার হাসান নগর ইউনিয়ন সামাজিক উন্নয়ন পরিষদের আহবানে রোববার বেলা ১২টায় হাসান নগরের সর্বদলীয় জনগন উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেয়। তাঁরা ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে কাজীরহাট বাজারে বিক্ষোভ প্রদর্শন করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এবং এলাকার নিরাপত্ত্বা নিশ্চিতের দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন , স্থানীয় মসজিদের ইমাম হাসান নগর ইউনিয়ন সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক মুফতি ফরিদউদ্দিন, ইসলামী আন্দোলনের নেতা আব্বাসউদ্দিন প্রমূখ।
স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কাজীরহাট বাজারের দক্ষিণ-পূর্ব মাথায় সন্ত্রাসীরা ইউনিয়ন যুবদল কর্মী শিব্বির আল খন্দকার(৩৫) ও মমিন আল খন্দকারকে (৪০)কুপিয়ে-পিটিয়ে জখম করে। ১৬এপ্রিল আহত মো. মমিন আল খন্দকার চিকিৎসাধীন অবস্থায় বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় জ্ঞাত ৮জন ও অজ্ঞাত ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। পুলিশ মামলার প্রধান আসামী মো. জামাল ভুইয়াকে গ্রেফতার করেছে। বাকী আসামীরা মামলা দেওয়ার পরে গা-ঢাকা দিয়েছে। তাঁরা এখনও বাদীপক্ষ ও স্থানীয়দের হুমকী-ধামকী দিচ্ছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামীকে পুলিশ ঘটনার পরের দিন গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করা যায় সকলেই গ্রেফতার হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...