বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩
৩৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় ৫০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ভোলার দুটি উপজেলার ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ল্যাপটপ বিতরণ করেন।

তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যােক্তা হিসাবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আত্মনির্ভরশীল করার জন্য এই ল্যাপটপ বিতরন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে। অর্থাৎ অর্থনৈতিক কর্মকান্ডে নারী অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এছাড়াও সরকারি -বেসরকারি সংস্থার সাথে পার্টনারশীপ এর ফলে উপজেলা পর্যায়ের নারীদের প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান এবং পরামর্শদানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে জানান।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ রিফাত ফেরদৌস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভোলা জেলার সহকারী প্রেগামার আরিফুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, চাল-ডাল ডট কম লিমিটেড এর উপ-পরিচালক সাদ ইবনে মোহাম্মদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও চাল-ডাল ডটকম লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভোলা সদর উপজেলার ২৫ ও বোরহানউদ্দিন উপজেলার ২৫ জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত