বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৪
৩৪৭
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে
শহীদ মিনার চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাজে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়।
শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন উপজেলার সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য সাংবাদিক মহিউদ্দিন আজিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী, সহ আরও অনেকে।
এ সনয় উপস্থিত সকলেই বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবং পান্তা- মরিচ সহ খাবার আয়োজন কর হয়।
পরে সেখানে দেশত্ববোধক গান, নৃত্য পরিবেশন করা হয়।
মেলায় আসা দর্শনার্থীরা বলেন, বাঙালী এ উৎসব আমাদের খুব ভালো লাগে। প্রতিবছরই এমন আয়োজন করা হবে প্রত্যাশা করছি।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত