অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ১০:১৬

remove_red_eye

৪০০

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সোমবার সর্বস্তরের জনতার ব্যানারে বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাটামারা পীর মাও. মুহিব্বুল্লাহ ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ  আনছারীর নেতুত্বে বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে সমবেত মুসুল্লিরা ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকাসহ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরাস্তায় বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করে। পরে একই স্থানে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, বাটামারা পীর মাও. মুহিব্বুল্লাহ,বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহমদউল্যাহ আনছারী, উপাধ্যক্ষ এ,এইচ,এম অলিউল্যাহ, মুহাদ্দিস হাবিবুর রহমান,সহকারি অধ্যাপক মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমান, বোরহানউদ্দিন মডেল মসজিদের খতিব মাও. জালালউদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলার বড়মানিকা, বোরহানগঞ্জ, মনিরাম, বুঞ্জেরহাঁট, দেউলা, সাঁচরা, মজমের হাঁটে বিক্ষোভ-সমাবেশ, মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...