বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৫ রাত ০৯:৪৮
৩১০
ইসতিয়াক আহমেদ : ভোলায় কোস্টগার্ডের অভিযান চালিয়ে ৫ দুর্ধষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান ইয়াবা, হাতবোমা ও নগদ টাকা উদ্ধার করেছে।
আজ শুক্রবার দুপুরে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ কোস্টগার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ জানান,দীর্ঘদিন যাবত একদল দুর্ধষ সন্ত্রাসী ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। অবেশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকা সহ ৫ জন দুর্ধষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৬৫), মোঃ মঞ্জু (৩৫), মোঃ জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) এবং মোঃ সেলিম (২৬) সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত